বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর উদ্যোগে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। প্রতিযোগিতায় ছবি মূল্যায়ন করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. ছিদ্দিকুর রহমান, চিত্রশিল্পী ও ঢাবির চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম ও উপপরিচালক খন্দকার রেজাউল হাশেম।