বিনিয়োগকারী ডেভিড রুবেনস্টাইন মেজর লিগ বেসবলের ক্লাব বাল্টিমোর ওরিওলসকে অধিগ্রহণের জন্য আলোচনা করছেন। রুবেনস্টেইন বাল্টিমোরের স্থানীয় বাসিন্দা ও কার্লাইল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা। চুক্তিটি চূড়ান্ত হবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে সূত্র নিশ্চিত করে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ওরিওলস কেনার জন্য রুবেনস্টাইনের আলোচনার খবর এর আগেও ব্লুমবার্গের একটি প্রতিবেদনে উঠে এসেছে। সিএনএন