সাম্প্রতিক সময়ে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। 

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২০ আগস্ট মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ৩০ টাকা ৪০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৫২ টাকা ২০ পয়সায়। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২৩ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ৮৫ পয়সা।