দক্ষিণ কোরিয়ার ভারী শিল্প কনগ্লোমারেট এইচডি হুন্দাইয়ের অধীনে এইচডি কোরিয়া শিপবিল্ডিং অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিশ্বের বৃহত্তম তরল কার্বন ডাই-অক্সাইড (এলসিও-টু) বহনকারী ক্যারিয়ার জাহাজ নির্মাণের চুক্তি পেয়েছে। তারা গ্রিক জাহাজ অপারেটর ক্যাপিটাল মেরিটাইম গ্রুপের সঙ্গে দুটি এলসিও-টু ক্যারিয়ারের জন্য চুক্তি স্বাক্ষর করেছে, যার প্রতিটি ২২ হাজার0 ঘনমিটার ধারণক্ষমতাসম্পন্ন। জাহাজগুলোর দৈর্ঘ্য হবে ১৫৯ দশমিক ৯, প্রস্থে ২৭ দশমিক ৪ ও উচ্চতা ১৭ দশমিক ৮ মিটার হবে। দ্য কোরিয়ান হ্যারল্ড।
বহনকারী ক্যারিয়ার জাহাজগুলো উলসানের হুন্দাই মিপো ডকইয়ার্ডে নির্মাণ করা হবে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে পর্যায়ক্রমে সরবরাহ শুরু করা যাবে। কোরিয়ান জাহাজ নির্মাতার অ্যামোনিয়া ডুয়াল ফুয়েল রেডি প্রযুক্তি এলসিও-টু ক্যারিয়ার জাহাজগুলোয় প্রয়োগ করা হবে, যাতে তারা কার্বন নিরপেক্ষতা অর্জনে কোম্পানির প্রচেষ্টার সঙ্গে ভবিষ্যতে অ্যামোনিয়া চালিত জাহাজে রূপান্তরিত হতে পারে। পদক্ষেপটি আরো পরিবেশবান্ধব ও কার্বন নিরপেক্ষ হওয়ার কোম্পানির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গ্লোবাল সিসিএস ইনস্টিটিউটের মতে, বিশ্বব্যাপী কার্বন ক্যাপচার এবং স্টোর বাজারে ৩০ শতাংশ বার্ষিক বৃদ্ধির হার থাকবে কারণ বিশ্বজুড়ে দেশগুলো তাদের কার্বন নিরপেক্ষ নীতি ত্বরান্বিত করছে। গ্লোবাল সিসিএস ইনস্টিটিউট পূর্বাভাস করেছে ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট কার্বন ক্যাপচার ৭ দশমিক ৬ বিলিয়ন টনে পৌঁছবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশগুলো কার্বন ক্যাপচার ও স্টোরেজের দিকে মনোনিবেশ করার সঙ্গে এলসিও-টু বহনকারী ক্যারিয়ার জাহাজের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।










