সিটিজেনস ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পর্ষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব। অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের পরিচালক এসএম শফিকুল হক ও স্বতন্ত্র পরিচালক একেএম শহীদুল হকও বক্তব্য রাখেন। এ সময় এমডি আলমগীর হোসেন জানান, ২০২৫ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আমানত ৩০ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ৩৪ শতাংশ বৃদ্ধি পায় এবং খেলাপি ঋণের হার (এনপিএল) মাত্র দশমিক ২০ শতাংশে সীমাবদ্ধ থাকে। এ সম্মেলনে সিটিজেনস ব্যাংকের ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ বিভিন্ন বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
সিটিজেনস ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
সিটিজেনস ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।










