দক্ষিণ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের রাজধানী নানিংয়ে শুরু হয়েছে ২০তম চীন-আসিয়ান এক্সপো। এক্সপো এবং চীন-আসিয়ান ব্যবসা ও বিনিয়োগ শীর্ষক সম্মেলনটি চার দিনব্যাপী চলবে। চীন এবং আসিয়ান দেশগুলোর মধ্যে সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ‘সমৃদ্ধ আগামীর জন্য একসঙ্গে কাজ করি’ শীর্ষক এ এক্সপোকে কেন্দ্র করে বেল্ট অ্যান্ড রোডের প্রচারসহ প্রবৃদ্ধি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে। এক্সপোটি উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার ওপর জোর দিচ্ছে। টানা ১৪ বছর ধরে চীন আসিয়ানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। উভয় পক্ষই গত তিন বছর একে অন্যের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২২ সালে চীন এবং আসিয়ানের মধ্যে ৯৭ হাজার কোটি ডলারের লেনদেন হয়েছে। এর মধ্য দিয়ে উভয় পক্ষের সম্পর্ক আরো গভীর হয়েছে। সিজিটিএন