সুমিতোমো মিৎসুই ফাইন্যান্সিয়াল গ্রুপ (এসএমএফজি) গতকাল জানায় যে দুটি ইন্দোনেশীয় গাড়ি ঋণ (অটো লোন) কোম্পানির ৫১ শতাংশ শেয়ার ক্রয় করবে। এজন্য ১৩ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করবে। জাপানি মেগাব্যাংকগুলো নগদ লেনদেনে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী মিৎসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপের অনুরূপ পদক্ষেপ অনুসরণ করছে কোম্পানিটি।
এর মাধ্যমে এসএমএফজির ইন্দোনেশিয়ান সাবসিডিয়ারি ব্যাংক বিটিপিএনের সঙ্গে দুটি কোম্পানির চুক্তি শেষ হবে। এর একটি ওটো মাল্টিয়ার্থা, এটি গাড়ি ঋণ কোম্পানি। অন্যটি সামিট অটো ফাইন্যান্স, এটি মোটরবাইক ও মোটরসাইকেলের জন্য ঋণ দেয়। এ শেয়ারগুলো সুমিতোমো মিৎসুই ব্যাংকিং করপোরেশন এবং ট্রেডিং হাউজ সুমিতোমো করপোরেশন সম্পর্কিত একটি কোম্পানি থেকে স্থানান্তর করা হবে। কারণ দুটি ঋণদাতা বিটিপিএনের অধীনে পুনর্গঠিত হয়েছে।
লেনদেনটি ২০২৪ সালের বসন্তে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ওটো মাল্টিয়ার্থা ও সামিট ওটো ফাইন্যান্সের প্রায় ১২০ কোটি ডলারের সম্পদ এবং প্রায় ১৯০টি অফিস রয়েছে।
ট্রেডিং হাউজ অ্যাফিলিয়েট দ্বারা ধারণকৃত শেয়ার ৩৪ শতাংশে কমে যাবে।
এসএমএফজি গাড়ির ঋণের জন্য ক্রমবর্ধমান চাহিদার প্রত্যাশা করে। কারণ ইন্দোনেশিয়ায় জনসংখ্যা বাড়ছে। এটা অটোমোবাইলের ওপর ব্যাপকভাবে নির্ভর করবে।
গ্রুপটি বিটিপিএনের ব্যক্তিগত ঋণ ব্যবসার সঙ্গে সমন্বয় করারও আশা করে। কারণ বিটিপিএন ও অটো লোন কোম্পানিগুলো গ্রাহকের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করা শুরু করেছে, যৌথ ব্যক্তিগত ঋণের পরিকল্পনা করেছে এবং বিটিপিএনের ডিজিটাল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন করতে চাচ্ছে।
মিৎসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ জুনে ইন্দোনেশিয়ার একটি বড় অটো লোন কোম্পানিকে অধিগ্রহণ করার ঘোষণা দেয়। এর অনুকরণে এমইউএফজি দুই চাকার যানবাহনসহ বকেয়া ঋণের ক্ষেত্রে দেশের বৃহত্তম অটো ঋণদাতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।










