র‍্যাপার ও ফ্যাশন ডিজাইনার কানিয়ে ওয়েস্টের সঙ্গে চুক্তি বাতিলের পর ইয়েজি ট্রেইনার বিক্রির মাধ্যমে ভালো মুনাফা অর্জন করেছে অ্যাডিডাস। চলতি বছরের এপ্রিল-জুন পর্যন্ত স্পোর্টসওয়্যার জায়ান্টটি ৪০ কোটি ইউরো মূল্যের জুতা বিক্রি করেছে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। খবর বিবিসি।

২০২২ সালের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ইয়ে নামে পরিচিত ওয়েস্টের সঙ্গে চুক্তি বাতিল করে অ্যাডিডাস। সে সময় যারা সমাজে ঘৃণা ছড়ানো বন্ধে কাজ করে তাদের পণ্য বিক্রির কিছু অর্থ দেয়ার কথা জানিয়েছিল কোম্পানিটি। অ্যাডিডাসের প্রধান গুল্ডেন জানান, সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন প্রকাশের পর কোম্পানিটি বিদ্যমান ইয়েজি পণ্যের বিক্রি বাড়াতে আরো সতর্কতার সঙ্গে কাজ করবে। ইয়েজির পণ্যের চাহিদা ঊর্ধ্বমুখী থাকায় কোম্পানিটি লোকসানের পূর্বাভাস কমিয়ে ৪৫ কোটি ইউরোয়ে নামিয়ে আনতে পেরেছে। এর আগে ৭০ কোট ইউরো লোকসানের পূর্বাভাস দেয়া হয়েছিল।