এপ্রিলে জাপান ভ্রমণ করেছেন ১ লাখ ৩৯ হাজার ৫০০ জন বিদেশী। এ সংখ্যা মহামারীপূর্ব ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯৫ দশমিক ২ শতাংশ কম। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন জানিয়েছে, সংখ্যাটি মহামারীর আগের তুলনায় অনেক কম হলেও এক বছর আগের তুলনায় ১০ গুণেরও বেশি এবং ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। পর্যায়ক্রমে কভিডজনিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে বিদেশী ভ্রমণকারীর সংখ্যা বাড়ছে। কিয়োদো নিউজ
জাপানে ভ্রমণকারীর সংখ্যায় ৯৫ শতাংশ পতন
এপ্রিলে জাপান ভ্রমণ করেছেন ১ লাখ ৩৯ হাজার ৫০০ জন বিদেশী। এ সংখ্যা মহামারীপূর্ব ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৯৫ দশমিক ২ শতাংশ কম। জাপান ন্যাশনাল ট্যুরিজম










