গত মাসে ঊর্ধ্বমুখী ছিল ইউরো অঞ্চলের মূল্যস্ফীতি। গতকাল ইউরোস্ট্যাটের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। ইইউর পরিসংখ্যান সংস্থাটি বলছে, এপ্রিলে ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি ছিল ৭ শতাংশ। এর আগের মাসে যা ছিল ৬ দশমিক ৯ শতাংশ। খাদ্যমূল্য নিম্নমুখী হলেও পরিষেবা ও জ্বালানি ব্যয় বৃদ্ধিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। রয়টার্স