নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭৪তম বোর্ড সভা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ভাইস প্রেসিডেন্ট একেএম মনিরুল হক। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, নাজমে আরা হোসেন, মো. মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশীদ প্রমুখ।