বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায়িক খাতসহ পরিচালন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন ও সালমা বানু।
বাংলাদেশ কৃষি ব্যাংকের বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায়িক খাতসহ পরিচালন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে গতকাল অনুষ্ঠিত হয়।










