মধুমতি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের (ডিওএস) পরিচালক এএনএম মইনুল কবির। বিশেষ অতিথি ছিলেন মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হুমায়ূন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম। সেশন পরিচালনা করেন কেন্দ্রীয় ব্যাংকের ডিওএসের উপপরিচালক রবিন চন্দ্র পাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের এএমডি শাহনেওয়াজ চৌধুরী, ডিএমডি ও সিবিও আরব ফজলুর রহমান, এসইভিপি ও সিআরও আরিফ হাসান খানসহ সংশ্লিষ্টরা।
মধুমতি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার এ সম্মেলনের আয়োজন করা হয়।










