ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর আওতাধীন সাবসিডিয়ারি কোম্পানি- আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের খুলনা অঞ্চলের অংশীজনদের অংশগ্রহণে একটি সভা সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত হয়। আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, তিনটি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপকসহ আরো অনেকে এতে অংশ নেন।