আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ বা অ্যামচেমের আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে ‘নারী শক্তিতে বিনিয়োগ: অগ্রগতি ত্বরান্বিত করা’ শীর্ষক একটি সেমিনার করেছে। রোববার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন অ্যামচেম প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ। সঞ্চালনা করেন নেপাল, ভুটান, ওরাকল ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মিসেস রুবাবা দৌলা। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, আমেরিকান দূতাবাস ঢাকার ডেপুটি চিফ অব মিশন মিস হেলেন লাফেভ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিস নাফরিজা শ্যামা, এসবিকে টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং জেনারেল পার্টনার মিস সোনিয়া বশির কবির,   বিটোপির ম্যানেজিং ডিরেক্টর মিস সারা আলীসহ অনেকে।