ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় ২০২৪ সালে দুবার বেতন বাড়াবে পোল্যান্ড সরকার। দেশটির পরিবার ও সমাজনীতিমন্ত্রী মারলেনা মালাগ এ কথা জানান। মূলত বছর শেষের নির্বাচনকে সামনে রেখেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কয়েক মাসে দেশটিতে জীবনযাপন ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ছে। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি যেকোনো প্রান্তিকের হিসেবে সর্বোচ্চে উঠে আসে। এ সময় মূল্যস্ফীতির হার ছিল ১৮ দশমিক ৪ শতাংশ। এপ্রিলে এ হার ১৪ দশমিক ৭ এ নেমে আসে। মন্ত্রীর তথ্যানুযায়ী, ন্যূনতম মজুরি হবে ১ হাজার ১৫ ডলার। রয়টার্স
আগামী বছর ন্যূনতম মজুরি বাড়াবে পোল্যান্ড
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় ২০২৪ সালে দুবার বেতন বাড়াবে পোল্যান্ড সরকার। দেশটির পরিবার ও সমাজনীতিমন্ত্রী মারলেনা মালাগ এ কথা জানান।










