তিনি গতকাল এ পদে যোগদান করেছেন। আইসিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে মো. কামরুজ্জামানের ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আইসিএবিতে যোগদানের আগে তিনি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (এনবিপি) বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া মো. কামরুজ্জামান প্রিমিয়ার ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইডিএলসি) এবং আরব-বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে এমকম ও বিকম সম্পন্ন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইসিএবির সিইও হিসেবে মো. কামরুজ্জামানের যোগদান ইনস্টিটিউটের প্রাতিষ্ঠানিক, রেগুলেটরি এবং মেম্বার সার্ভিস কার্যক্রমকে আরো গতিশীল এবং জোরদার করবে বলে আশা করা হচ্ছে।