শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তাদের মাধ্যমে শীতবস্ত্র হিসেবে দেয়া হয়েছে নয় হাজার কম্বল। উল্লেখযোগ্য অঞ্চলের মধ্যে রয়েছে ঢাকার মধ্য বাড্ডা, জিগাতলা, উত্তরখান, বাউনিয়া, টঙ্গী, আশুলিয়া, হেমায়েতপুর, জুরাইন কবরস্থান ও ডেমরার মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা; চট্টগ্রামের রাউজানের জগৎপুর আশ্রম, ঝাউতলা কদম মোবারক এতিমখানা; নারায়ণগঞ্জের মদনপুর; বরিশালের বাকেরগঞ্জ, গৌরনদী ও নলছিটি; খুলনার ডুমুরিয়া ও শিরোমণি; চাঁপাইনবাবগঞ্জ, ফেনীর শিবপুর ও মহিপাল; চুয়াডাঙ্গার নতিপোতা সাত শহীদিয়া কওমি মাদ্রাসা; নোয়াখালীর হাতিয়া, কিশোরগঞ্জের করিমগঞ্জ, কটিয়াদী, পাকুন্দিয়া; কুমিল্লার মুরাদনগর; গোপালগঞ্জের গোপীনাথপুর; মাগুরার শ্রীপুরের মদনপুর এতিমখানা ও মাদ্রাসা; গাজীপুর ও নাটোর।—বিজ্ঞপ্তি