চীনের গুয়াংজু ইন্টারন্যাশনাল অটোমোবাইল এক্সিবিশন (গুয়াংজু মোটর শো) স্থগিত করা হয়েছে। ১৮ নভেম্বর এ শো শুরু হওয়ার কথা ছিল। কভিড-১৯ সংক্রমণ বাড়ার কারণে অনুষ্ঠানটি স্থগিতের কথা জানিয়েছে আয়োজনকারীরা। তবে মোটর শোটির পুনর্নির্ধারিত তারিখ এখনো জানানো হয়নি। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় ও গুয়াংজু পৌর সরকার নতুন করে কভিডজনিত বিধিনিষেধ আরোপ করায় আয়োজনটি স্থগিত করা হলো। এপি