টোকিওতে সর্বোচ্চ দাপ্তরিক টাওয়ার উদ্বোধন করেছে মোরি বিল্ডিং কোম্পানি। নতুন টাওয়ারটিতে ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি থাকবে আবাসিক কমপ্লেক্সও, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে বিনিয়োগের হাব হিসেবে তৈরি করবে। আজাবুদাই হিলস প্রকল্পের ৩৩০ মিটার মোরি জেপি টাওয়ারটি সেখানকার আইকনিক টোকিও টাওয়ার থেকে সামান্য ছোট। আগামী নভেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হলে টাওয়ারটিতে একত্রে প্রায় ২০ হাজার কর্মকর্তা-কর্মচারীর অফিস এবং সাড়ে তিন হাজার বাসিন্দার আবাসন ব্যবস্থা হবে। দুই দশকে টোকিওর আকাশরেখাকে নতুন আকার দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে একাধিক আকাশচুম্বী ভবন, দোকানপাট, আবাসিক স্থাপনা ও সাংস্কৃতিক কেন্দ্র। কোম্পানিটির প্রধান নির্বাহী শিঙ্গো সুজি বলেন, ‘‌অফিসের প্রায় ৫০ শতাংশ জায়গা এখন পর্যন্ত লিজ দেয়া হয়েছে। আর বাকি অর্ধেক অজাপানিদের দেয়া হবে। ২০২৩ সালের শেষ নাগাদ এটিকে পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসেবে তৈরির লক্ষ্যে কাজ চলছে। খবর জাপান টুডে