পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এসএম শামছুল আলম। সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম, পরিচালক এসএম নুরুল আলম রেজভী, এসএম রেজাউল আলম, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, কোম্পানির স্বতন্ত্র পরিচালক ড. আহসান এইচ মনসুর, শামসুল আলম মল্লিক প্রমুখ। সভায় ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানের এএমডি মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান (অব.), এসএম শোয়েব হোসেন নোবেল, এমদাদুল হক সরকার, ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলুসহ আরো অনেকে।
ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।










