চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউনিলিভারের আয় হয়েছে ১ হাজার ৬৪০ কোটি
ডলার। গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ৭ শতাংশ বেশি। উচ্চ মূল্যস্ফীতিতে পণ্যের দাম
বৃদ্ধির মাধ্যমে আয় বাড়িয়েছে ব্রিটিশ ভোগ্য পণ্য জায়ান্টটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে ইউনিলিভার জনায়, ২০২৩ সালের
প্রথম তিন মাসে তাদের আয় ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৮০ কোটি ইউরো বা ১ হাজার ৬৪০ কোটি ডলারে
দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অন্যান্য ভোগ্য পণ্য বিক্রেতা কোম্পানির
মতো ইউনিলিভারও উৎপাদন ব্যয় বৃদ্ধির ভার গ্রাহকদের কাঁধে তুলে দিয়েছে।










