সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’। পুরো টুর্নামেন্টজুড়ে টফিতে ম্যাচগুলো দেখা হয়েছে ৩ কোটি ৮০ লাখ বার, যা বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট ভোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে।

টুর্নামেন্ট চলাকালীন টফিতে দর্শকসংখ্যা ছিল অভূতপূর্ব। বিশেষ করে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে এককভাবে ৩৩ লাখ দর্শক সরাসরি খেলা উপভোগ করেন। যা এখন পর্যন্ত টফির ইতিহাসে সর্বোচ্চ দর্শকসংখ্যার রেকর্ড। এই অর্জন একদিকে যেমন ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের উচ্ছ্বাসের প্রতিফলন, অন্যদিকে টফির প্রযুক্তিগত সক্ষমতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ মাইলফলক প্রসঙ্গে বাংলালিংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, ‘এশিয়া কাপ লাইভ স্ট্রিমিংয়ে আমরা যে অভাবনীয় সাড়া পেয়েছি, তা প্রমাণ করে টফি বাংলাদেশের ডিজিটাল বিনোদন ব্যবস্থাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এক ম্যাচে ৩৩ লাখ ভিউ প্রমাণ করে দর্শকেরা এখন মোবাইল-কেন্দ্রিক ও সব নেটওয়ার্কে দেখা যায় এমন (নেটওয়ার্ক-অ্যাগনস্টিক) কনটেন্টের প্রতি বেশি আগ্রহী। দর্শকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। খুব শিগগিরই আইসিসি নারী বিশ্বকাপ, ইপিএলসহ আরো বিশ্বমানের খেলার সরাসরি সম্প্রচার নিয়ে আসছি।’

উচ্চমানের ও নির্বিঘ্ন লাইভ স্ট্রিমিং প্রদানের সক্ষমতা টফিকে এ সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে, যেকোনো মোবাইল নেটওয়ার্কে, দর্শকরা টফির মাধ্যমে সরাসরি খেলাগুলো উপভোগ করতে পারছেন।

বাংলালিংকের টফি ইতিমধ্যেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্মগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারের এশিয়া কাপ তার অবস্থানকে আরো শক্তিশালী করেছে।

-বিজ্ঞপ্তি