ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সম্প্রতি ডিআইইউর সম্মেলন কক্ষে ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার ও ব্যাংকের সাভার শাখার ব্যবস্থাপক এবিএম আলী হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউর উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম মাহাবুবুল হক মজুমদার, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, ইসলামী ব্যাংকের এএমডি আলতাফ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (হেড অব উয়িং ডেভেলপমেন্ট) মো. মাকসুদুর রহমান।