মানিকগঞ্জে সমন্বিত সরকারি অফিস ভবনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) গৃহঋণ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান নতুন এ অফিস ভবনে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন। একই ভবন থেকে জেলার সব গুরুত্বপূর্ণ সরকারি সেবা বিতরণের লক্ষ্যে সরকার এ সমন্বিত সরকারি অফিস ভবন প্রকল্প বাস্তবায়ন করছে। এ সময় বিএইচবিএফসির ডিএমডি অরুণ কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।