হবিগঞ্জ টাউন হল মিলনায়তনে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আয়োজিত বাংলা কিউআর বাস্তবায়ন-সংক্রান্ত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে ব্র্যাক ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ও হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আল নাদরুন বিন আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান রেজাউর রহমান এবং কী-নোট প্রেজেন্টেশন দেন রিটেইল ব্যাংকিং বিভাগের ই-কমার্স মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার রায়হানুল কবির।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ‘বাংলা কিউআর’ গ্রাহক ও বিক্রেতাদের জন্য সহজ ও সমন্বিত পেমেন্ট সুবিধা নিশ্চিত করে ক্যাশলেস অর্থনীতি গঠনে বড় ভূমিকা রাখবে। বক্তারা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ব্যবসায়ীদের নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে এ প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।

আলোচনায় উঠে আসে যে ‘বাংলা কিউআর’-এর ব্যাপক ব্যবহার নগদ টাকার ওপর নির্ভরতা কমাবে, বিক্রেতাদের জন্য পেমেন্ট গ্রহণ সহজ করবে, লেনদেনে স্বচ্ছতা আনবে এবং ব্যবসার হিসাব-নিকাশ আরো সহজ করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে এটি ব্যাপকভাবে সহায়তা করবে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রধান অতিথি কর্তৃক স্থানীয় উদ্যোক্তাদের মাঝে বাংলা কিউআর স্ট্যান্ডি ও স্টিকার বিতরণ, যা ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরো উৎসাহিত করবে।

এ উদ্যোগে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন কেন্দ্রীয় ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নেয়ার বিষয়ে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যাংকটি বাংলা কিউআরের গ্রহণযোগ্যতা বাড়ানো, নতুন মার্চেন্ট যুক্ত করা, জনসচেতনতা তৈরি এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।