স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অডিট কমিটির ১২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খন্দকার রুমী এহসানুল হক।

উক্ত সভায় কমিটির সদস্য গুলজার আহমেদ, এস এ এমডি হোসেন এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, আইসিসি ডিভিশনের প্রধান মো. সায়েজুদ্দীন আহাম্মেদ এবং অডিট ডিভিশনের প্রধান মো. জাহিদুল হাসান। —সংবাদ বিজ্ঞপ্তি