গ্রীনহেরাল্ড অ্যালামনাই নেটওয়ার্কের উদ্যোগে সাবেক শিক্ষার্থীদের নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট ইভিনিং ২০২৫’ শীর্ষক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরিফ জহির। এ সময় স্কুলের অধ্যক্ষ সিস্টার জ্যাকলিন এল গোমেজ ও মেন্টর রোনাল্ড ক্রুজ এবং গ্রীনহেরাল্ড অ্যালামনাই নেটওয়ার্কের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিদ্যা অমৃত খান, ভাইস প্রেসিডেন্ট তানজিন ফেরদৌস আলম ও সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার মাহিন এম রহমান উপস্থিত ছিলেন।