পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। সংগঠনটির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইন। তারা ২০২৪-২৫ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন বলে বিএপিএলসি জানিয়েছে।
বিএপিএলসির নির্বাহী কমিটির নির্বাচিত নতুন সদস্যরা হলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, হামিদ ফ্যাব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ, বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ফরহাদ আহমেদ, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ, জেমিনি সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কাদির শাফি, এপেক্স ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের পরিচালক আদিব হোসেন বাবুল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক জিয়াদ রহমান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আপেল মাহমুদ, প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক তাজওয়ার মোহাম্মদ আউয়াল, ইস্টার্ন ব্যাংক পিএলসির কোম্পানি সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির পরিচালক (রেগুলেটরি অ্যাফেয়ার্স) ও কোম্পানি সচিব মো. শরীফ হাসান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মো. নুর হোসেন খান, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের কোম্পানি সচিব মো. আমিনুর রহমান, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের কোম্পানি সচিব মো. মনির হোসেন ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব এসকে মো. শরফরাজ হোসেন। —বিজ্ঞপি










