মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) শেয়ারট্রিপ পের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং শেয়ারট্রিপ পের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাশেফ রহমানের উপস্থিতিতে ব্যাংকের করপোরেট হেড অফিসে এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে এমটিবি ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান খালিদ হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।