সাম্প্রতিক বছরগুলোয় সেন্টারা হোটেল অ্যান্ড রিসোর্টগুলো কম্বোডিয়া, চীন, লাওস, মিয়ানমার এবং তুরস্কের মতো নতুন বাজারে প্রবেশ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জন করেছে। আগামী চার বছরের মধ্যে বিশ্বের শীর্ষ ১০০ হোটেল তালিকায় যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে কোম্পানিটি। উদ্ভাবনী প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করে ব্যতিক্রমী অতিথি সেবা প্রদান করাই কোম্পানিটিকে প্রতিযোগিতামূলক আতিথেয়তা শিল্পের বাজারে আলাদা করে তুলেছে। টেকসই ও দায়িত্বশীল পর্যটনের প্রতি সেন্টারার উৎসর্গ সর্বত্র স্বীকৃত ও প্রশংসিত হয়েছে। যে কারণে সেন্টারা পরিবেশগতভাবে সচেতন ভ্রমণকারীদের কাছে একটি পছন্দসই জায়গা। গ্লোবাল সাসটেইনেবল ট্যুরিজম কাউন্সিল (জিএসটিসি) সার্টিফিকেশন অর্জনের লক্ষ্যে কোম্পানিটি আতিথেয়তা ও টেকসই সেবা প্রদানের ক্ষেত্রেও শীর্ষ অবস্থায় রয়েছে। কোম্পানিটির লক্ষ্য ২০২৯ সালের মধ্যে জ্বালানি, বর্জ্য এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন ২০ শতাংশ কমিয়ে আনা এবং ২০৫০ সালের মধ্যে নিট শূন্য কার্বন নির্গমন অর্জন করা। ব্যাংকক পোস্ট