এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞান সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের লেখাপড়া ও গবেষণায় অনুপ্রেরণা জোগানোর লক্ষ্য ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, প্রজেক্ট পরিচালক, লাইব্রেরিয়ান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সম্পাদনায় ‘‌দ্য ফ্রেমস অব ফ্রিডম’ ও ‘‌বিইউএফটি হাইলাইটস ২০২৪-২৫’ নামে দুটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। —বিজ্ঞপ্তি