গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের রিজার্ভ ১৩ শতাংশ বেড়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৫০টির অধিক তেল কোম্পানির কাছে জ্বালানি তেলের এ রিজার্ভ রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার প্রকাশিত আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে তেল থেকে লাভের বেশির ভাগ অংশ দেশটির কোম্পানিগুলোর একীভূতকরণ এবং অধিগ্রহণের মাধ্যমে হয়েছে। খবর রয়টার্স।

আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের প্রতিবেদন অনুযায়ী, দেশটির জ্বালানি তেলের এ রিজার্ভ ২০১৯ সালের তুলনায় এখনো ৩ হাজার ২৫০ কোটি ব্যারেল কম রয়েছে। কভিডজনিত মহামারীর কারণে ওই সময়টিতে দেশটির জ্বালানি তেলের রিজার্ভে প্রভাব পড়েছিল। গত বছরের শেষে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের রিজার্ভ রয়েছে ৩ হাজার ১৮০ কোটি ব্যারেল।

যুক্তরাষ্ট্রে গত বছর জ্বালানি তেলের রিজার্ভের ঊর্ধ্বগতি হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, বৃহত্তর স্বাধীন তেল ও গ্যাস কোম্পানিগুলো দেশটির বেসরকারি জ্বালানি কোম্পানিগুলো ক্রয় করে নেয়া এবং রিজার্ভ বৃদ্ধি পাওয়া। প্রতিবেদনে আরো বলা হয়, কোম্পানিগুলো প্রমাণিত ও অপ্রমাণিত সম্পত্তি অর্জনে ৯ হাজার ৪০০ কোটি ডলার ব্যয় করেছে।