বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিতব্য বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসিতে ১০ কোটি ২ লাখ টাকা বিনিয়োগ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। স্টার্টআপ বিনিয়োগ উদ্যোগটির গঠন ও কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে সম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফার হাতে চেকটি তুলে দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের এসএমই ফাইন্যান্সিং প্রধান মো. মোস্তাহিদুর রেজা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে স্টার্টআপ বিনিয়োগবিষয়ক একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ভেঞ্চারে বিনিয়োগ করল মার্কেন্টাইল ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিতব্য বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসিতে ১০ কোটি ২ লাখ টাকা বিনিয়োগ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।










