রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার অভিযোগে জেপি মরগান চেজ ও এর সিইও জেমি ডাইমনের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার একটি আদালতে গত বৃহস্পতিবার দায়ের করা এ মামলায় ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেন তিনি। জেপি মরগান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাজনৈতিক বা ধর্মীয় কারণে কারো অ্যাকাউন্ট বন্ধ করে না। ট্রাম্পের মামলাটিকে ভিত্তিহীন বলে দাবিও করা হয়েছে। এর আগে ক্রেডিট কার্ডের সুদহার কমানো নিয়ে জেমি ডাইমনের সঙ্গে ট্রাম্পের মতবিরোধ তৈরি হয়েছিল। খবর রয়টার্স