তুরস্কে অতিরিক্ত তুষারপাতে নির্ধারিত ১৭০টি ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস (টিএইচওয়াই)। কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারময় আবহাওয়ায় ইস্তানবুলসহ বেশ কয়েকটি বিমানবন্দর চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এজন্য তুরস্কের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটির ৬ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সি। টার্কিশ এয়ারলাইনসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া উস্তুন এক টুইট বার্তায় জানান, তুরস্কের আবহাওয়াবিষয়ক কমিটির নির্দেশনা অনুযায়ী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।