দুই বছর বিলম্বের পর অবশেষে টেসলা তাদের প্রথম সাইবারট্রাক তৈরি করেছে। টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক প্রাথমিক পর্যায়ে ২০১৯ সালে ইলেকট্রিক পিকআপ ট্রাকটি উন্মোচন করেছিলেন। যদিও টেসলার সাইবারট্রাকের উৎপাদন একাধিক বিলম্বের মুখোমুখি হয়েছে। মূলত যন্ত্রাংশের ঘাটতিকে ২০২৩ সালে বাজারজাতের কারণ হিসেবে দেখানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে। মে মাসে শেয়ারহোল্ডারদের মিটিংয়ে মাস্ক জানান, চাহিদার ওপর নির্ভর করে বছরে প্রায় ২ লাখ ৫০ হাজার ইউনিট সাইবারট্রাক তৈরি করবে টেসলা। সাইবারট্রাক উন্মোচনের ফলে টেসলা ইলেকট্রিক পিকআপের জন্য অত্যন্ত লাভজনক মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে, যার নিয়ন্ত্রণ বর্তমানে ফোর্ড মোটর ও রিভিয়ান অটোমোটিভ নির্মাতা প্রতিষ্ঠানের হাতে রয়েছে। রয়টার্স
দুই বছর পর আবারো উৎপাদনে টেসলার সাইবারট্রাক
দুই বছর বিলম্বের পর অবশেষে টেসলা তাদের প্রথম সাইবারট্রাক তৈরি করেছে। টেসলার প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক প্রাথমিক পর্যায়ে ২০১৯ সালে ইলেকট্রিক পিকআপ ট্রাকটি উন্মোচন করেছিলেন।










