মূল্যস্ফীতির কারণে পাকিস্তানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেশ চড়া। এ পরিস্থিতির মধ্যে সম্প্রতি সাধারণ ওষুধের খুচরা মূল্য ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এছাড়া অতিপ্রয়োজনীয় ওষুধের মূল্য বাড়ানো হবে ১৪ শতাংশ। আমদানিকারক ও নির্মাতাদের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনার পরে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ওষুধ নির্মাতারা বলছেন মূল্যবৃদ্ধির হার খুব বেশি নয়। ৩৯ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির দাবি করছেন তারা। রয়টার্স
ওষুধের মূল্য ২০ শতাংশ বাড়াচ্ছে পাকিস্তান
মূল্যস্ফীতির কারণে পাকিস্তানের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেশ চড়া। এ পরিস্থিতির মধ্যে সম্প্রতি সাধারণ ওষুধের খুচরা মূল্য ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।










