পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো সিঅ্যান্ডএ টেক্সটাইলস লিমিটেড ও দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সভায় কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 

সিঅ্যান্ডএ টেক্সটাইলস: কোম্পানিটির পর্ষদ সভা আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। পাশাপাশি একই দিন সন্ধ্যা ৭টায় কোম্পানিটির চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। 

ঢাকা ডায়িং: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের ঘোষণা আসতে পারে।