পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন ও অবহিত করার লক্ষ্যে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের জন্য ‘তথ্য অধিকার আইন, বিধি ও নির্দেশিকার ওপর জনসচেতনতা কর্মসূচি’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়। চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় সিএসইর কর্মকর্তারা অংশ নেন। বিএসইসির কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম কর্মশালার উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। বিএসইসির অর্ডিন্যান্স, আইন ও বিধিমালার প্রেক্ষাপটে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। বিএসইসির উপপরিচালক জিয়াউর রহমান তথ্য অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন, বিধি ও গাইডলাইন নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তথ্য অধিকারের নানা দিক নিয়ে অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক কর্মশালায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ কর্মশালায় ভার্চুয়ালি যোগদান করেন এবং সমাপনী বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
তথ্য অধিকার নিয়ে সিএসইর জন্য বিএসইসির কর্মশালা অনুষ্ঠিত
পুঁজিবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তথ্য অধিকার আইন ও এর সঙ্গে সম্পর্কিত নানা বিষয়ে সচেতন ও অবহিত করার লক্ষ্যে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের জন্য ‘তথ্য অধিকার আইন, বিধি ও নির্দেশিকার ওপর জনসচেতনতা কর্মসূচি’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়।










