স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত এ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল এইচ খান। সেমিনারে সভাপতিত্ব করেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী।
এসইউবিতে এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।










