দেশের বিভিন্ন কসমোপলিটন শহরে একযোগে ‘সহায়কদের সহায়তা’ দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশে ‘আর্ট অব গিভিং’ সম্প্রদায়। ইন্টারন্যাশনাল আর্ট অব গিভিং ডের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজে নীরব অবদানকারীদের কাছে ভালোবাসার একটি খাবারের ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি চাঁদপুর ও ধানমন্ডি ঢাকার ড্যাফোডিল ফ্যামিলি, চট্টগ্রামের ড্যাফোডিল ফ্যামিলি, ডিআইএসএস আশুলিয়া সাভার ও বিরুলিয়া, সাভার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আশুলিয়াসহ বিভিন্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।