ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সম্প্রতি গোপালগঞ্জে তৃণমূল নারী উদ্যোক্তা ও ব্যাংকারদের মধ্যে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক শাহানাজ পারভীন, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন ও এসএমই ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাসুদুর রহমান নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গোপালগঞ্জের নারী উদ্যোক্তাদের স্বপ্ন পূরণ করবে ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সম্প্রতি গোপালগঞ্জে তৃণমূল নারী উদ্যোক্তা ও ব্যাংকারদের মধ্যে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।










