এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) অন্য পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) গ্রাহক সংখ্যা, শাখা, আমানত সংগ্রহসহ ব্যাংকের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, ‘২৭ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি গ্রাহকবান্ধব, বিশ্বস্ত ও টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি ভবিষ্যতেও করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, ‘গ্রাহকদের চাহিদার বাস্তবায়নে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা আরো ব্যাপক ও বিস্তৃত করাসহ চলতি বছর খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’ এ সময় তিনি নতুন ঋণ দেয়ার ক্ষেত্রে কৃষি, এসএমই ও রিটেইল খাতকে গুরুত্ব দেয়ার পাশাপাশি সর্বোচ্চসংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে দেশের প্রত্যন্ত জনপদে শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল; উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম এবং স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও অধ্যাপক ড. নাসরিন সুলতানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও ড. তাপস চন্দ্র পাল; এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম এবং মেইন শাখার প্রধান মো. আব্দুল আউয়ালসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তারা।










