কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্যের বিপণনকারী বিপণন কর্মকর্তাদের অংশগ্রহণে বিজনেস রিভিউ কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিন শতাধিক কর্মকর্তা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা ও সফল কর্মকর্তাদের সম্মাননা দেয়াই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

কনফারেন্সের শুরুতে গ্রুপের এমডি মো. নুরুন আমিন অংশগ্রহণকারী বিপণন কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানান।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্ট মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, মো. নুরুল আফছার, গ্রুপের পরিচালক নুরুল আজিম সানি, জিএম মাহমুদুন নবী চেীধুরী, জিএম জহিরুল হক মজুমদার ও এনএসএম মো. জুলহাক হোসাইনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

কনফারেন্সে শেষে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন পর্যায়ের বিপণন কর্মকর্তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।

-বিজ্ঞপ্তি