হাইব্রিড বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) ভর করে গত জানুয়ারিতে যুক্তরাজ্যে গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৯৪ ইউনিট, যা আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। দ্য সোসাইটি ফর মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি) জানায়, হাইব্রিড ইভি বিক্রি ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২৩ সালে যুক্তরাজ্যে ১৭ লাখ ৯০ হাজার গাড়ি বিক্রির পূর্বাভাস এসএমএমটির, যা ২০২২ সালের চেয়ে ১১ দশমিক ১ শতাংশ বেশি। দ্য ন্যাশনাল
জানুয়ারিতে যুক্তরাজ্যে গাড়ি বিক্রি ১৪.৭% বেড়েছে
হাইব্রিড বিদ্যুচ্চালিত গাড়িতে (ইভি) ভর করে গত জানুয়ারিতে যুক্তরাজ্যে গাড়ি বিক্রি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৯৪ ইউনিট, যা আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।










