ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলীর উপস্থিতিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ফুটোশিকোনো এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মানজুরুল হক, ভাইস প্রেসিডেন্ট মো. মোজাহিদুল ইসলাম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএম শহীদুল এমরান, শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সিনিয়র ম্যানেজার সাজ্জাদুর রহমান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।