সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে ৮ অক্টোবর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩’ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিসিবিএলের চেয়ারম্যান মেজর জেনারেল (এলপিআর) মো. ওয়াহিদ উজ জামান। সভায় সভাপতিত্ব করেন সিডিবিএলের চেয়ারম্যান শেখ কবির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডিবিএলের ভারপাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আব্দুল মোতালেব। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিসিবিএলের এমডি ও সিইও ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সিডিবিএলের ভাইস চেয়ারম্যান ও সিসিবিএলের পরিচালক একেএম নুরুল ফজল বুলবুল।-বিজ্ঞপ্তি
সিসিবিএল ও সিডিবিএলের উদ্যোগে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন
সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে ৮ অক্টোবর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩’ উদযাপন করা হয়েছে।










