আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ল্যাবএইড হাসপাতালে ‘বেস্ট নার্স অব দ্য ইয়ার-২০২৪’ পদক দেয়া হয়েছে। ল্যাবএইডে কর্মরত পাঁচ শতাধিক নার্সের মধ্য থেকে কর্মদক্ষতা, সময়ানুবর্তিতা, রোগীদের মতামতের ভিত্তিতে চারজনকে এ পদক তুলে দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ। এ সময় হেড অব অপারেশন ইফতেখার আহমেদ, মেডিকেল ডিরেক্টর, চিফ নার্সসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নার্সদের রোগীদের সেবায় আরো বেশি মনোনিবেশ করতে অনুপ্রাণিত করেন।
ল্যাবএইডে বেস্ট নার্স অব দ্য ইয়ার পদক প্রদান
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ল্যাবএইড হাসপাতালে ‘বেস্ট নার্স অব দ্য ইয়ার-২০২৪’ পদক দেয়া হয়েছে।










