চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে আরামিট লিমিটেডের। 

প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে আরামিট লিমিটেডের আয় হয়েছে ৩৫ কোটি ৬০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩৭ কোটি ৮১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১ কোটি ৯২ লাখ টাকা।